ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বছরের শুরুতে টানা দুটি সিনেমা নিয়ে হাজির তমা মির্জা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:২৮ পিএম

বছরের শুরুতে টানা দুটি সিনেমা নিয়ে হাজির তমা মির্জা

নতুন বছরে বড় পর্দার দর্শকদের জন্য টানা দুটি সিনেমার খবর নিয়ে আসছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। এর মধ্যে একটির নাম ‘জলযুদ্ধ’, যা পরিচালনা করবেন গোলাম সোহরাব দোদুল। এই সিনেমায় তমার বিপরীতে জুটি বাঁধবেন শক্তিশালী অভিনেতা মোশাররফ করিম।

এ ছাড়া পরিচালক হাসান মোরশেদের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তমা মির্জা। যদিও এই ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে জানা গেছে এখানে তমার নায়ক হিসেবে থাকছেন সময়ের আলোচিত অভিনেতা শরিফুল রাজ।

গল্প ও পরিচালকের ভাবনায় মুগ্ধ তমা নতুন এই দুটি সিনেমা প্রসঙ্গে তমা মির্জা বলেন, দুটি ছবির গল্পই আমি শুনেছি, যা এক কথায় দুর্দান্ত। এ ধরনের গল্প আর পরিচালকের ভাবনার সঙ্গে যেকোনো অভিনয়শিল্পীই যুক্ত হতে চাইবেন। তবে এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেই সবাই সবকিছু জানতে পারবেন।

শুটিংয়ের প্রস্তুতি ও পরিকল্পনা জানা গেছে, চলতি মাসেই হাসান মোরশেদের সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে তমা মির্জা ও শরিফুল রাজের অংশের কাজ এখনই শুরু হচ্ছে না। এটি কিছু দিন পর শুরু করার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।

অন্যদিকে ‘জলযুদ্ধ’ ছবির শুটিংয়ের জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন পরিচালক গোলাম সোহরাব দোদুল। ছবির বেশির ভাগ শিল্পী ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে কলাকুশলী ও টিমের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানা গেছে।

অপেক্ষায় ‘দুই বন্ধু’ তমা মির্জাকে সর্বশেষ গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমায় দেখা গেছে। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও তাঁর সরব উপস্থিতি রয়েছে। প্রখ্যাত নির্মাতা অঞ্জন দত্তের পরিচালনায় তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘দুই বন্ধু’ এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

জেএইচআর

Link copied!