ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ১২, ২০২৬, ০৩:৫২ পিএম

ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। বুধবার বিকেলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলার শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। সেই আদেশের প্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে বগুড়া শহরের শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাদিয়া রহমান মিথিলা নামের এক নারী গত বছরের ২১ এপ্রিল হিরো আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ তাকে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়েছে। এ ছাড়া তাকে জোরপূর্বক গর্ভপাতে বাধ্য করার অভিযোগও আনেন ওই নারী।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনার তদন্ত শেষে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। আদালত সেই প্রতিবেদন আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। প্রায় ২০ দিন কারাগারে থাকার পর আজ তিনি আদালত থেকে জামিন পেলেন।

জেএইচআর

Link copied!