ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

‘প্রিন্স’ টিজারে গ্যাংস্টার লুকে বুলেটের বৃষ্টি ঝরালেন শাকিব খান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ১২, ২০২৬, ০৪:০৪ পিএম

‘প্রিন্স’ টিজারে গ্যাংস্টার লুকে বুলেটের বৃষ্টি ঝরালেন শাকিব খান

সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে প্রকাশিত হলো আসন্ন ঈদের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-এর টিজার। বৃহস্পতিবার বেলা একটার দিকে এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে এক মিনিট উনত্রিশ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারটি প্রকাশ করা হয়েছে, যাকে নির্মাতারা ‘প্রি-ব্লাস্ট’ হিসেবে অভিহিত করছেন।

প্রকাশিত এই টিজারে দুর্ধর্ষ গ্যাংস্টার রূপে ধরা দিয়েছেন শাকিব খান। টিজারের শুরুতেই ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে এবং এরপরই পর্দা কাঁপিয়ে হাজির হন ‘প্রিন্স’ চরিত্রের এই মেগাস্টার। লম্বা চুল ও চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় বিধ্বংসী অ্যাকশন মেজাজে প্রতিপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বুলেটে ধরাশায়ী করতে দেখা যায় তাকে। পাশাপাশি তাঁর তুলনামূলক ছোট চুলের আরেকটি ভিন্ন লুকও সামনে এসেছে, যা দর্শকদের মাঝে দ্বৈত চরিত্র বা আগের কোনো ফ্ল্যাশব্যাক গল্পের কৌতূহল জাগিয়ে তুলেছে।

টিজারে শাকিব খানের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর উপস্থিতির পাশাপাশি আলোচিত ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যেরও ঝলক দেখা গেছে। টিজারের শেষ দিকে প্রিন্সের কণ্ঠে শোনা যায় এক দুর্দান্ত সংলাপ; যেখানে তিনি বলেন, আমার সঙ্গে যে ধান্ধা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সঙ্গে যে ধান্ধা করবে তার জন্য বুলেটের বৃষ্টি।

শুরুতে সিনেমাটি নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক আলোচিত গ্যাংস্টারের জীবনী অবলম্বনে নির্মিত বলে গুঞ্জন শোনা গেলেও পরিচালক আবু হায়াত মাহমুদ তা নাকচ করে দিয়েছেন। তাঁর ভাষ্যমতে, এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জীবনী নয় বরং পুরোপুরি একটি বড় বাজেটের মৌলিক বাণিজ্যিক সিনেমা।

বাংলাদেশ এবং ভারত ছাড়াও শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ ও শরীফ সিরাজসহ একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী। আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জেএইচআর

Link copied!