ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গান গাইবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২০, ২০২৬, ০৭:১৩ পিএম

গান গাইবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার (২০ মার্চ) ঢাকার ধানমন্ডির রবীন্দ্র সরোবর প্রাঙ্গণে সংগীত পরিবেশন করবেন। রাজধানীতে 'নাগরিক উদ্যোগ' আয়োজিত তিন দিনব্যাপী বিশেষ ঈদ উৎসবের প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি অংশ নিচ্ছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী মেহেদি উৎসবের পর সন্ধ্যায় আয়োজিত সাংস্কৃতিক পর্বে গান গাইবেন এই তরুণ নেতা।

ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসবের সংস্কৃতিকে পুনরায় উজ্জীবিত করার লক্ষ্যেই এই তিন দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের সূচি অনুযায়ী, আজ প্রথম দিন রবীন্দ্র সরোবরে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকছে। ঈদের দিন হাইকোর্ট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য 'ঈদ মিছিল' বের করা হবে, যা শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করবে।

উৎসবের সমাপনী বা তৃতীয় দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের। বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে আকাশজুড়ে রঙিন ঘুড়ি উড়িয়ে ঈদের আনন্দ উদযাপন করার মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে। নাগরিক জীবনের ব্যস্ততার মাঝে লোকজ সংস্কৃতি ও উৎসবের আমেজ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর

Link copied!