ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার প্রথম দিনের আয় কত?

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ২২, ২০২৬, ০১:০২ পিএম

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার প্রথম দিনের  আয় কত?

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ প্রেক্ষাগৃহে দাপুটে সূচনা করেছে। নব্বই দশকের ঢাকার আলোচিত আন্ডারওয়ার্ল্ড ফিগার কালা জাহাঙ্গীরের জীবনকাহিনি অবলম্বনে নির্মিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে মুক্তির আগে থেকেই ব্যাপক উন্মাদনা ছিল।

বিএমআর-এর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের অন্যতম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে শো না থাকলেও ই-টিকেটিং সুবিধা সম্বলিত অন্যান্য প্রেক্ষাগৃহে সিনেমাটি দারুণ ব্যবসা করছে। প্রথম দিনেই ডাবল ডিজিট কালেকশন তুলে নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘প্রিন্স’।

প্রাপ্ত হিসাব অনুযায়ী, গতকাল (শনিবার) লায়ন সিনেমাস, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, মন ইন, মনিহার সিনেপ্লেক্স, মধুবন সিনেপ্লেক্স, শ্যামলী, সিনেস্কোপ এবং গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির মোট ৩১টি শো প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ২৬টি শো-ই ছিল পুরোপুরি ‘হাউজফুল’। দিন শেষে সিনেমাটির মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৬.১৯ লাখ টাকা।

আবু হায়াত মাহমুদ পরিচালিত এবং শিরিন সুলতানা প্রযোজিত এই সিনেমাটি কেবল অ্যাকশননির্ভর নয়, বরং মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে তৎকালীন ঢাকার রাজনীতি ও অপরাধ জগতের এক গভীর আখ্যান ফুটে উঠেছে। শাকিব খান তার চেনা অভিনয়শৈলী ভেঙে কালা জাহাঙ্গীর চরিত্রে অভিনয় করে নতুন চমক দেখিয়েছেন। বৈচিত্র্যময় লোকেশনে চিত্রায়িত এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু ও ড. এজাজ।

জেএইচআর

Link copied!