ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রায়হান রাফীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তমা মির্জা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ২৩, ২০২৬, ০৯:৫৩ পিএম

রায়হান রাফীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তমা মির্জা

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা ও নির্মাতা রায়হান রাফীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শোবিজ অঙ্গনে দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে পরিষ্কার হলো। 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন ও রাফীর সঙ্গে বর্তমান সম্পর্কের সমীকরণ নিয়ে সরাসরি কথা বলেছেন।

দীর্ঘদিন ধরে চলচ্চিত্র পাড়ায় তমা ও রাফীর প্রেমের বিষয়টি ছিল ওপেন সিক্রেট। বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠান থেকে শুরু করে বিদেশ ভ্রমণে তাদের একসঙ্গে উপস্থিতি সম্পর্কের গভীরতার জানান দিত। তবে গত কিছু দিন ধরে তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। এতদিন বিষয়টি নিয়ে দুজনেই নিশ্চুপ থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তমা বিষয়টি স্পষ্ট করেন।

সরাসরি প্রশ্নের জবাবে তমা মির্জা জানান, রায়হান রাফীর সঙ্গে আগের সেই বিশেষ সম্পর্কটি এখন আর নেই। সম্পর্কের বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি সরাসরি না বলে উত্তর দেন। তবে বিচ্ছেদ মানেই যে তিক্ততা, বিষয়টি তেমন নয়। 

তমা স্পষ্ট করেছেন যে, ব্যক্তিগত সম্পর্কের ইতি টানলেও পেশাদারত্ব বা বন্ধুত্বের জায়গাটি একেবারে মুছে যায়নি। তবে যোগাযোগের ধরন বদলেছে উল্লেখ করে তিনি বলেন, বন্ধুত্ব এখনো আছে, কিন্তু আগের মতো নিয়মিত কথা হয় না।

তমা মির্জার এই খোলামেলা স্বীকারোক্তির মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের দীর্ঘদিনের কৌতূহলের অবসান ঘটল। একসময়ের চর্চিত এই জুটি এখন ভিন্ন পথে হাঁটলেও একে অপরের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখেছেন বলেই আভাস পাওয়া গেছে।

জেএইচআর

Link copied!