ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাল্টিপ্লেক্সে শাকিবের ‘প্রিন্স’ নিয়ে জটিলতা, শো বন্ধ থাকায় দর্শকদের ক্ষোভ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৫:০২ পিএম

মাল্টিপ্লেক্সে শাকিবের ‘প্রিন্স’ নিয়ে জটিলতা, শো বন্ধ থাকায় দর্শকদের ক্ষোভ

পবিত্র ঈদুল ফিতরে দেশজুড়ে মুক্তি পাওয়া ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমাটি নিয়ে মাল্টিপ্লেক্সে প্রদর্শনী জটিলতা দেখা দিয়েছে। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির শো বন্ধ থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতেও স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’-এর কোনো শো প্রদর্শিত হয়নি। অথচ একই সময়ে মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমাগুলো নিয়মিতভাবে প্রদর্শিত হচ্ছে। জানা গেছে, নির্ধারিত সময়ে ডিজিটাল সিনেমা প্যাকেজ (ডিসিপি) সরবরাহে বিলম্ব এবং প্রযুক্তিগত সমস্যার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, পরিবেশকের কাছ থেকে সময়মতো সঠিক কনটেন্ট না পাওয়ায় শো চালু করা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি সামাল দিতে গত রোববার রাতে পরীক্ষামূলকভাবে একটি শো চালিয়ে সাউন্ড ও ভিজ্যুয়ালসহ কারিগরি বিষয়গুলো যাচাই করা হয়েছে।

অন্যদিকে, প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস দাবি করেছে যে, তারা কয়েকবার ডিসিপি জমা দিলেও সেটি সিনেপ্লেক্সের সার্ভারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। যদিও দেশের অন্যান্য মাল্টিপ্লেক্সে একই ডিসিপিতে সিনেমাটি নির্বিঘ্নে প্রদর্শিত হচ্ছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত এবং শিরিন সুলতানা প্রযোজিত ‘প্রিন্স’ সিনেমাটি নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত। এতে গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তাঁর সঙ্গে আরও রয়েছেন তাসনিয়া ফারিন, জ্যোতির্ময়ী কুণ্ডু এবং বলিউড অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘এ’ (প্রাপ্তবয়স্ক) সনদ পাওয়া এই সিনেমাটি বর্তমানে দেশের প্রায় ১৩২টি প্রেক্ষাগৃহে চলছে। সংশ্লিষ্টরা আশা করছেন, দ্রুতই কারিগরি সমস্যার সমাধান হবে এবং দর্শকরা মাল্টিপ্লেক্সে সিনেমাটি উপভোগ করতে পারবেন।

জেএইচআর

Link copied!