ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ভাবনা

সবাইকে খুশি করা সম্ভব নয়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ৬, ২০২৬, ০৭:১৭ পিএম

সবাইকে খুশি করা সম্ভব নয়

শোবিজ অঙ্গনে কাজ করলে প্রশংসা ও সমালোচনা দুই-ই সঙ্গী হয়। তবে সমালোচনাকে ভয় পেয়ে ঘরে বসে থাকতে রাজি নন জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের নতুন কাজের অভিজ্ঞতা ও নেতিবাচক মন্তব্য নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন তিনি।

উপস্থাপনায় নামার পর দর্শকদের একাংশের নেতিবাচক প্রতিক্রিয়া প্রসঙ্গে ভাবনা বলেন, মানুষ কীভাবে প্রতিক্রিয়া জানাবে, সেটার জন্য আমি আগে থেকে প্রস্তুত ছিলাম না। তবে যারা নেতিবাচক কথা বলেন, তারা সংখ্যায় খুবই কম। গুটিকয়েক মানুষের জন্য তো আমি কাজ বন্ধ রাখতে পারি না।

নিজের কাজের দর্শন ব্যাখ্যা করে তিনি আরও বলেন, আমার দায়িত্ব ছিল উপস্থাপনা করা, আমি সেটা করেছি। আপনি কখনোই ১০০ ভাগ মানুষকে খুশি করতে পারবেন না। তাই বলে কি আমি নতুন কিছু শিখব না বা নতুন অভিজ্ঞতা নেব না? আমি অবশ্যই করব।

সমালোচকদের চেয়ে শুভাকাঙ্ক্ষীদের প্রশংসাকেই বড় করে দেখছেন ভাবনা। তার মতে, অধিকাংশ মানুষই তার কাজের প্রশংসা করেছেন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, অনেকে আমাকে উৎসাহ দিয়েছেন। আমি সুযোগ পেলে সামনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারও নিতে চাই।

কাজের প্রতি নিজের নিষ্ঠার উদাহরণ টেনে ভাবনা বলেন, যদি কোনো চরিত্রে অভিনয়ের জন্য আমাকে বাস্তবে বাইক চালানো শিখতে হয়, তবে আমি সেটা চ্যালেঞ্জ হিসেবেই নেব। উপস্থাপনাটাও আমার কাছে তেমনই একটি নতুন চ্যালেঞ্জ ছিল।

অভিনয়ের পাশাপাশি সাহিত্য ও চিত্রকর্মের জগতেও ভাবনার সরব উপস্থিতি রয়েছে। কোনো প্রতিকূলতাই যে তাকে দমাতে পারবে না, এই সাক্ষাৎকারের মাধ্যমে তিনি আবারও সেই বার্তাই দিলেন।

জেএইচআর

Link copied!