বিনোদন ডেস্ক
এপ্রিল ৯, ২০২৬, ০৪:৫৫ পিএম
রণবীর সিংয়ের স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর টু’-র মাধ্যমে বলিউডে এক নতুন ঝড়ের আগমন হয়েছে। ১৯ মার্চ মুক্তির মাত্র আট দিনে ছবিটি ভারতের অভ্যন্তরীণ বাজারে ৬২৩ কোটি রুপির বিশাল অর্জন করেছে। এই দুর্দান্ত সাফল্যের ফলে ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’-র জীবনকালীন রেকর্ডও পেছনে ফেলে দিয়েছে।
প্রথম সপ্তাহের শেষে সিনেমাটি প্রায় ৪৫৪ কোটি আয় করেছে, সপ্তম ও অষ্টম দিনে যথাক্রমে ৪৮ ও ৫০ কোটি রুপির ইনকাম বজায় রেখেছে। বিশ্লেষকরা বলছেন, এই ধারাবাহিক আয়ের সঙ্গে সিনেমাটি খুব শীঘ্রই ৭৫০ কোটির গণ্ডি স্পর্শ করবে।
আন্তর্জাতিক বাজারেও ‘ধুরন্ধর টু’ ব্যাপক সাড়া ফেলেছে; বিশ্বজুড়ে ইতিমধ্যেই ৯০০ কোটি রুপি ছাড়িয়েছে এবং খুব দ্রুত ১০০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করবে। রণবীর সিংয়ের সঙ্গে সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল এবং সারা অর্জুনের শক্তিশালী অভিনয় এবং আদিত্য ধরের সুনিপুণ পরিচালনা দর্শকদের প্রেক্ষাগৃহে টেনে আনছে।
ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি ১৩০০ কোটি রুপির সাফল্য অর্জন করেছিল। তবে ‘ধুরন্ধর টু’-র এই উর্ধ্বমুখী আয় দেখা যাচ্ছে, দ্বিতীয় কিস্তি প্রথমটির জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যেতে পারে। এখন নেটিজেন ও বিশ্লেষকের চোখ সমস্ত সময়ের সর্বোচ্চ রেকর্ড ‘দঙ্গল’-এর ২০৭০ কোটি রুপির দিকে।
সব মিলিয়ে বলা যায়, ‘ধুরন্ধর টু’ বর্তমানে বক্স অফিসের একচ্ছত্র রাজত্ব প্রতিষ্ঠা করেছে এবং ভারতীয় চলচ্চিত্রের বাণিজ্যে নতুন মাইলফলক স্থাপন করছে।
এম জি