ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আমির খান

রীনার সঙ্গে বিচ্ছেদের পর মদ খেয়ে পড়ে থাকতাম 

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ১০, ২০২৬, ০৪:৪৯ পিএম

রীনার সঙ্গে বিচ্ছেদের পর মদ খেয়ে পড়ে থাকতাম 

দীর্ঘ ১৬ বছরের বৈবাহিক জীবনের পরে ২০০২ সালে দাম্পত্য জীবনের ইতি টানেন আমির ও রিনা। সেই সময়টা কঠিন হলেও আমির আজও মনে করেন, বিচ্ছেদের পর তাঁদের মধ্যে তিক্ততা থাকলেও পারস্পরিক সম্মান কখনও কমেনি। বিচ্ছেদের পর একাকীত্ব থেকে বাঁচতে ডুব দিয়েছিলেন নেশায়। রোজ মদ্যপান না করলে নিজেকে সামলাতে পারতেন না। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমির জানান, বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে আলাদা থাকা শুরু করেন রিনা। সেই একাকীত্ব সহ্য করার ক্ষমতাই ছিল না তার। একেবারে একা হয়ে গিয়েছিলাম। 

তিনি বলেন, একটা সময়ে আমি মদ ছুঁয়েও দেখতাম না। কিন্তু রিনার সঙ্গে সংসার ভাঙার পরে সব যেন বদলে যায়। যে দিন ও বাচ্চাদের নিয়ে চলে যায়, সেই রাতে নিজেকে সামলানো যে কী কঠিন ছিল, তা বলে বোঝাতে পারব না। দিনের পর দিন মদ খেয়ে পড়ে থাকতাম।

অভিনেতা যোগ করেন, আমি আগে সেভাবে কখনও মদ্যপান করিনি। ছবির শুটিংয়ে কোনো নির্দিষ্ট দৃশ্যের জন্য হয়তো খেতে হয়েছে। ব্যস, ওটুকুই। কিন্তু, প্রথম বিচ্ছেদের পরে প্রতি রাতে মদ্যপান শুরু করি। রীতিমতো আসক্ত হয়ে পড়েছিলাম। প্রতি রাতে প্রায় এক বোতল শেষ করে ফেলতাম।

তবে বর্তমানের চিত্র আলাদা। আমির প্রেম করছেন গৌরী স্প্র্যান্টের সঙ্গে। এরইমধ্যে প্রেমিকাকে পরিচয় করিয়ে দিয়েছেন সবার সঙ্গে। গুঞ্জন রয়েছে শিগগিরই বাগদান সারবেন তারা। 

এম জি

Link copied!