ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

রবীন্দ্র সরোবরে অ্যাশেজের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ০৩:০২ পিএম

রবীন্দ্র সরোবরে অ্যাশেজের কনসার্ট বাতিল
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আজ শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের বহুল প্রতীক্ষিত কনসার্ট। তবে শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান।

শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ১৮ এপ্রিল ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অ্যাশেজ কনসার্ট করছে না।

আয়োজকরা জানিয়েছে, অ‍্যাশেজ এলে যে পরিমাণ মানুষ এখানে আসবে বলে তারা ধারণা করছে, কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা উন্মুক্ত কনসার্ট।

কনসার্ট ভেন্যুর সীমিত পরিসর এবং প্রশাসনিক উদ্বেগের কথাও তুলে ধরেন তিনি। জুনায়েদ ইভান আরও লেখেন, জায়গাটাও ছোট। প্রশাসন থেকেও তাই জানানো হয়েছে রাস্তায় ট্রাফিক সিস্টেমেও সমস‍্যা হবে।

ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তায় এই শিল্পী লেখেন, আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন‍্য কোথাও।

প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকে শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোট ১২টি কনসার্ট করেছে অ্যাশেজ। এছাড়া আগামী জুন মাসে ইতালির রোম, ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে ব্যান্ডটির পারফর্ম করার কথা রয়েছে।

এম জি

Link copied!