ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

উত্তরায় বার থেকে গ্রেপ্তার নায়ক মাসুদ শেখ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০৩:০৭ পিএম

উত্তরায় বার থেকে গ্রেপ্তার নায়ক মাসুদ শেখ

রাজধানীর উত্তরার একটি বারে অভিযান চালিয়ে ঢাকাই সিনেমার নব্বই দশকের আলোচিত নায়ক মাসুদ শেখসহ ১৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে উত্তরার ১২ নম্বর সেক্টরের ‘কম্বে রেস্টুরেন্ট অ্যান্ড বার’-এ এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বারটিতে অভিযান চলাকালে সেখান থেকে অন্যান্যের সঙ্গে অভিনেতা মাসুদ শেখকেও আটক করা হয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তিন দিনের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানার আদেশ দেন। উত্তরা পশ্চিম থানা পুলিশের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নায়ক মাসুদ শেখ খুব বেশি চলচ্চিত্রে অভিনয় না করলেও পারিবারিকভাবে চলচ্চিত্র জগতের সাথে যুক্ত ছিলেন। তার বাবা মজিবুর রহমানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘হাসনাবাদ কথাচিত্র’ থেকে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা নির্মিত হয়েছিল। ১৯৯৪ সালে প্রখ্যাত পরিচালক কাজী হায়াতের ‘দেশপ্রেমিক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার রাজকীয় অভিষেক ঘটে।

দীর্ঘ ক্যারিয়ারে মাসুদ শেখ বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘পাগলা বাবুল’, ‘জামিন নাই’, ‘আসামী বধূ’, ‘দুর্দান্ত পামেলা’, ‘কুখ্যাত জরিনা’, ‘খবর আছে’ এবং ‘মানুষ কেন অমানুষ’। ক্যারিয়ারে তিনি শাবনূরের মতো জনপ্রিয় নায়িকার বিপরীতেও কাজ করেছেন।

জেএইচআর

Link copied!