ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ব্যান্ড তারকা হাসানের মায়ের মৃত্যু

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ৪, ২০২৬, ০৭:০৮ পিএম

ব্যান্ড তারকা হাসানের মায়ের মৃত্যু

জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ আর নেই। সোমবার দুপুর সাড়ে বারোটায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ছিয়াশি বছর।

মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন আর্ক ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমান। তিনি আজ সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে লেখেন, গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে আর্ক ব্যান্ডের হাসানের শ্রদ্ধেয় মা রৌশনারা আজিজ আজ দুপুর বারোটা ত্রিশ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পোস্টে তিনি আরও জানান, মরহুমার জানাজার নামাজ আজ মাগরিবের নামাজের পর লালমাটিয়া বিবি মসজিদে অনুষ্ঠিত হবে।

হাসান ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টিংকু আজিজুর রহমান বলেন, আর্ক ব্যান্ডের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে-সবাই যেন মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

এদিকে সামাজিক মাধ্যমে এই মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর সংগীতাঙ্গনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন।

এম জি

Link copied!