ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিশ্বকাপের নতুন গান নিয়ে আসছেন শাকিরা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ৮, ২০২৬, ০৯:০৬ পিএম

বিশ্বকাপের নতুন গান  নিয়ে আসছেন শাকিরা

২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল গানের এক ঝলক প্রকাশ করেছেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিত্রায়িত এই গানটির একটি সংক্ষিপ্ত ভিডিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

৬৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শাকিরা মারাকানা স্টেডিয়ামের মাঠে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রিওন্ডা’ হাতে নিয়ে গানটির কিছু অংশ গাইছেন। তার সঙ্গে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়াসহ বিভিন্ন দেশের জার্সির রঙে সজ্জিত একদল নৃত্যশিল্পীকেও পারফর্ম করতে দেখা গেছে।

নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে যৌথভাবে তৈরি এই গানটি আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ফিফা বিশ্বকাপের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি শেয়ার করে জানানো হয়, তারা এখন পুরোপুরি প্রস্তুত।

শাকিরা উল্লেখ করেন, বিশ্বকাপের সঙ্গে তার সম্পর্ক অনেক পুরোনো। এর আগে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এ ছাড়া তিনি ২০০৬ এবং ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালেও পারফর্ম করেছিলেন।

গত শনিবার রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতে প্রায় ২০ লাখ মানুষের উপস্থিতিতে একটি কনসার্ট করার পরই তিনি বিশ্বকাপের এই নতুন গানের ঘোষণা দিলেন। ফুটবল ভক্তরা এখন অধীর আগ্রহে শাকিরা ও বার্না বয়ের এই নতুন ধামাকার অপেক্ষায় আছেন।

জেএইচআর

Link copied!