ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থা সংকটাপন্ন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ৯, ২০২৬, ০৪:০৮ পিএম

লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থা সংকটাপন্ন

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শনিবার সহকর্মী কনটেন্ট ক্রিয়েটর ‘ডানা ভাই জোশ’ (কামরুন নাহার ডানা) তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান।

পোস্ট অনুযায়ী, কারিনা কায়সার গত প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন। কয়েকদিন আগে হঠাৎ তিনি অচেতন হয়ে পড়লে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের মতে, তিনি হেপাটাইটিস এ ও ই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যার জটিলতায় তার লিভার বিকল হয়ে গেছে।

বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও অবস্থার অবনতি হওয়ায় গত রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানান ডানা।

তিনি আরও উল্লেখ করেন, কারিনার পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার চেষ্টা করছে, কারণ তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক।

পোস্টে সবাইকে কারিনার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে বলা হয়, প্রয়োজন হলে ভবিষ্যতে সহায়তার বিষয়ে জানানো হবে।

উল্লেখ্য, হাস্যরসাত্মক কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া কারিনা কায়সার অভিনয় জগতেও যুক্ত ছিলেন। তার পারিবারিক পরিচয়ও বেশ পরিচিত-তার দাদি রানী হামিদ দেশের কিংবদন্তি দাবাড়ু, বাবা কায়সার হামিদ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এবং মা শাহনাজ সুলতানা কায়সার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

এম জি

Link copied!