ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যৌতুকের মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৩:৫২ পিএম

যৌতুকের মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী

৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্ত্রীর করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। 

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম পাঁচশ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

মামলার প্রেক্ষিতে আজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন তানভীর রাহী। উভয় পক্ষের মধ্যে আপসের শর্তে আদালত তার জামিন আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৭ আগস্ট ৩০ লাখ টাকা দেনমোহরে ফাহিমা ও তানভীরের বিয়ে সম্পন্ন হয়। অভিযোগ রয়েছে, বিয়ের কিছুদিন পর থেকেই একটি দামী গাড়ি কেনার জন্য স্ত্রীর পরিবারের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন রাহী।

এ নিয়ে বিরোধের জেরে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ফাহিমাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ওই সময় ভুক্তভোগী ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা নেন এবং পরবর্তীতে লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, গত ১ মার্চ ফাহিমা ও তার মায়ের সামনে পুনরায় যৌতুকের টাকা দাবি করেন তানভীর। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দেন।

এছাড়া তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। পরে লোকলজ্জা ও নিরাপত্তাহীনতার আশঙ্কায় ফাহিমা আদালতে যৌতুক নিরোধ আইনে মামলাটি দায়ের করেন।

জেএইচআর

Link copied!