ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ১৭, ২০২৬, ০৭:২১ পিএম

দেশে পৌঁছেছে কারিনা কায়সারের মরদেহ

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে ফিরেছে। রোববার বিকেলে মরদেহবাহী গাড়িটি রাজধানীর বনানীর বাসার দিকে রওনা দেয়। এ সময় মরদেহ গ্রহণ করেন তার বাবা, সাবেক ফুটবলার কায়সার হামিদ।

পারিবারিক সূত্রে জানা যায়, লিভারজনিত জটিলতায় আক্রান্ত কারিনা কায়সারকে প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা চললেও শেষ পর্যন্ত শনিবার তার মৃত্যু হয়।

পরিবার জানায়, শুরুতে জ্বরের পর তার শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরে হেপাটাইটিস এ ও ই–জনিত জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। চিকিৎসকেরা ফুসফুসের সমস্যার পাশাপাশি লিভার প্রতিস্থাপনের প্রস্তুতিও নিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজার প্রস্তুতি নেওয়া হয়। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, বনানী ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

পরিবার আরও জানিয়েছে, রাত ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হতে পারে। পরে সোমবার ভোরে মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে পারিবারিক কবরস্থানে দাফনের পরিকল্পনা রয়েছে।

কারিনা কায়সার অভিনয় ও কনটেন্ট তৈরির পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত ছিলেন।

এএন

Link copied!