ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দীর্ঘ বিরতির পর ফিরছে কোক স্টুডিও বাংলা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ১৮, ২০২৬, ০৩:৪৩ পিএম

দীর্ঘ বিরতির পর ফিরছে কোক স্টুডিও বাংলা

জনপ্রিয় সংগীত আয়োজন কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই নতুন সিজনের একটি গানের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, কোক স্টুডিও বাংলার পরিচিত সেটে দুইজন শিল্পী গান পরিবেশন করছেন। তবে তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত ১৪ ও ১৫ মে ঢাকায় একটি গানের শুটিং সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে বাকি গানগুলোর দৃশ্যধারণও করা হবে।

তবে নতুন সিজনে কারা কারা থাকছেন কিংবা প্রথম গান কবে প্রকাশ পাবে-এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সংশ্লিষ্টদের মতে, খুব শিগগিরই বিস্তারিত ঘোষণা আসবে।

এর আগে ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু হয়। এরপর দীর্ঘ বিরতি শেষে ২০২৫ সালের ২৩ আগস্ট আবারও নতুন গান নিয়ে ফিরে আসে এই আয়োজন।

প্রথম তিনটি সিজনেই সংগীত আয়োজনের কিউরেটরের দায়িত্বে ছিলেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। তার সংগীতায়োজন ও ভিন্নধর্মী উপস্থাপনা দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে মোট দশটি গান প্রকাশিত হয়। দেশীয় লোকগান, আধুনিক সুর ও নতুন ধারার সংগীত উপস্থাপনার কারণে অল্প সময়েই এটি জনপ্রিয়তা অর্জন করে।

এম জি
 

Link copied!