ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সমাজকল্যাণ সচিবের মহানুভবতায় চিকিৎসা পেলো শিশু আম্বিয়া

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৩১, ২০২২, ০১:০৬ পিএম

সমাজকল্যাণ সচিবের মহানুভবতায় চিকিৎসা পেলো শিশু আম্বিয়া

সামাজিক যোগাযোগের মাধ্যমে চিকিৎসা সহায়তা পেলো শিশু আম্বিয়া। ফেসবুকে দেখে তাৎক্ষণিক চিকিৎসার দায়িত্ব নেন সমাজকল্যাণ সচিব মো. জাহাঙ্গীর আলম। 

বুধবার (৩১ আগস্ট) সকালে সমাজকল্যাণ সচিব  হাইড্রোসেফালাস (মস্তিষ্কে অতিরিক্ত পানি) রোগে আক্রান্ত শিশু আম্বিয়াকে দেখতে রাজধানীর শিশু হাসপাতালে যান। চিকিৎসা সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি আম্বিয়ার বাবা-মাকে বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয় এ শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব গ্রহণ করেছে। আপনাদের চিন্তার কোন কারন নেই। বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ হলে আপনারা বাড়ি যাবেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বাচ্চার সকল ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।’

শিশু আম্বিয়ার (৪ মাস) অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদানের জন্য সচিব হাসপাতালের পরিচালক, চিকিৎসকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর শিশু হাসপাতালে আম্বিয়ার অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে এবং চিকিৎসা শেষে শিশুটি স্বাভাবিক শিশুর মতই বেড়ে উঠবে।
গত ২১ আগস্ট ২০২২ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাইড্রোসেফালাস (মস্তিষ্কে অতিরিক্ত পানি) রোগে আক্রান্ত চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মরিচাডাঙ্গা ইউনিয়নের গোপালনগর গ্রামের বাসিন্দা আজিজুল হকের মেয়ে আম্বিয়ার বিষয়ে একটি সংবাদ সমাজকল্যাণ সচিবের নজরে আসে। 

তিনি সংবাদটি দেখে তাৎক্ষণিক শিশুটির পরিবারের খোঁজ নেন এবং শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন।সচিবের নির্দেশনায় শিশুটিকে গত ২৭ আগস্ট (শনিবার) রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি করা হয়।

 

টিএইচ

Link copied!