ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৩, ২০২৪, ০৪:৪৭ পিএম

৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের

নয় মাসের বকেয়া বেতনের দাবিতে টানা কর্মসূচি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। এবার তাদের সঙ্গে ঐকমত্য প্রকাশ করে আন্দোলনে নেমেছেন ইন্টার্ন চিকিৎসকরাও। এই আন্দোলনের অংশ হিসেবে ভাতা বৃদ্ধি, বকেয়া ভাতা পরিশোধসহ চার দফা দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেছেন তারা।

শনিবার (২৩ মার্চ) পূর্বঘোষিত চার দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন পোস্ট গ্র্যাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকরা। কর্মসূচি শেষে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন্নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইন্টার্ন চিকিৎসক এবং পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট চিকিৎসকদের বকেয়াসহ ভাতা পরিশোধ এবং ভাতা বৃদ্ধির দাবিতে আজ ২৩ মার্চ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয় এবং দাবির পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এই ৪৮ ঘণ্টা (২৪ এবং ২৫ মার্চ) দেশের সকল ট্রেইনি চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসক (ইর্মাজেন্সি এবং ক্যাসুয়ালিটি ডিউটি ছাড়া) সবধরনের ডিউটি থেকে কর্মবিরতিতে যাচ্ছে।’

এর আগে কর্মসূচিতে অংশ নিয়ে চিকিৎসকরা তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে, পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার এবং ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার করতে হবে। এফসিপিএস, রেসিডেন্ট, নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ করতে হবে। বিএসএসএমইউয়ের অধীন ১২ প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট এবং নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করতে হবে এবং চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও বাস্তবায়ন করতে হবে।

এ বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, গত নয় মাস ধরে ট্রেইনি চিকিৎসকেরা ভাতাবঞ্চিত। সেই সঙ্গে প্রাইভেট ইনস্টিটিউটের রেসিডেন্ট ও ডিপ্লোমা ট্রেইনিদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের ভাতা আরেক দফা বাড়ানোর কথা জানুয়ারি থেকে। সেই সঙ্গে ইন্টার্নদেরও ভাতা বাড়ানোর কথা ছিল। কিন্তু আমাদের শুধু আশ্বাসের ওপরেই রেখেছে। বর্তমানে আমাদের পরিবারের ভরণ-পোষণ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় আমাদের চার দফা দাবি না মেনে নিলে ৪৮ ঘণ্টা পর কঠোর কর্মসূচিতে যাব।

কর্মসূচির এক এক পর্যায়ে আন্দোলনকারী চিকিৎসকরা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লালের সাথে সাক্ষাৎ করে নিজেদের দাবি-দাওয়ার কথা জানান। জবাবে মন্ত্রী দ্রুত সময়ে মধ্যে তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

আরএস

Link copied!