ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৮, ২০২৩, ০৪:১২ পিএম

মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৩৭

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় সরকারি একাধিক সূত্র নিশ্চিত করেছে। ( খবর সিএনএন)

মঙ্গলবার দেশটির চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সীমান্ত লাগোয়া ওই অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকোর জাতীয় অভিবাসন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে এই অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের কারণ কিংবা নিহতরা কোন দেশের নাগরিক তা এখন পর্যন্ত প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এআরএস

 

Link copied!