ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দুর্নীতির মামলায় সু চির আপিল খারিজ করলো সুপ্রিম কোর্ট

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৯, ২০২৩, ১২:১৭ পিএম

দুর্নীতির মামলায় সু চির আপিল খারিজ করলো সুপ্রিম কোর্ট

মিয়ানমারের সুপ্রিম কোর্ট ছয়টি দুর্নীতি মামলার সাজার বিরুদ্ধে কারাবন্দি অং সান সু চির করা আপিল খারিজ করে দিয়েছে। গণমাধ্যমের খবরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।

রোববার (৮ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর কারাবন্দী হন সু চি। রাষ্ট্রদ্রোহ, ঘুষ থেকে শুরু করে টেলিকমিউনিকেশন আইন লঙ্ঘনের জন্য ২৭ বছরের কারাদণ্ড হয় সু চির, তবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এছাড়া প্রতিবেদনে আরো জানানো হয় ক্যুর পর বিরোধীদের ওপর জান্তার দমন-পীড়নের কারণে মিয়ানমারে অশান্তি চলছে। এখন পর্যন্ত হাজার হাজার মানুষ হয় জেলে, না হয় নিহত হয়েছে।

বিভিন্ন দেশ ইতিমধ্যে সু চি এবং অন্যান্য রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছে। এদিকে মিয়ানমারের জান্তা সরকার সু চির কারাদণ্ড ছয় বছর কমিয়েছে।

এইচআর

Link copied!