ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইসরায়েলে আলজাজিরার সম্প্রচার বন্ধ করতে আইন পাস

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২, ২০২৪, ১১:১৮ এএম

ইসরায়েলে আলজাজিরার সম্প্রচার বন্ধ করতে আইন পাস

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সম্প্রচার বন্ধ করতে আইন পাস করেছে ইসরায়েলের আইনসভা নেসেট। কয়েক দফা পর্যালোচনার পর সোমবার আইনটিকে সবুজ সংকেত দিয়েছেন দেশটির আইনপ্রণেতারা।

নতুন এই আইন অনুসারে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি কখনও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে আলজাজিরাকে বন্ধ করে দিতে সুপারিশ করে, তাহলে তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমটির সম্প্রচার ইসরায়েলে বন্ধ করা, আলজাজিরার ইসরায়েল শাখার কার্যালয় সিলগালা করা এবং সেখানকার সমস্ত মালপত্র বাজেয়াপ্ত করার এখতিয়ার পাবে রাষ্ট্রটির তথ্য মন্ত্রণালয়।

গেল ১২ ফেব্রুয়ারি প্রথম বিল আকারে এটি উত্থাপিত হয়েছিল নেসেটে। চার-পাঁচ দফায় পর্যালোচনার পর সোমবার ইসরায়েলি আইনপ্রণেতাদের ভোটে বিলটি আইনে পরিণত হলো।


বিআরইউ

Link copied!