ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পাকিস্তানে রেলওয়ে স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ৯, ২০২৪, ০৪:৪৯ পিএম

পাকিস্তানে রেলওয়ে স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪

পাকিস্তানের কোয়েটায় রেলওয়ে স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনের মতো।

প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে, রেলওয়ে স্টেশনের বুকিং অফিসে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে অনেক মানুষের উপস্থিতি ছিল। যার করণে হতাহতের সংখ্যা অনেক বেশি।

এরই মধ্যে পুলিশ ও উদ্ধারকর্মীরা বিস্ফোরণের স্থানে পৌঁছেছেন। তাছাড়া পরিস্থিতি সামাল দিতে কোয়েটার সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অতিরিক্ত ডাক্তার ও সহায়তা কর্মীদেরও ডাকা হয়েছে সেখানে।

এদিকে কোয়েটার কমিশনার হামজা শাফকাত নিশ্চিত করেছেন যে বিস্ফোরণটি আত্মঘাতী টাইপের।

কমিশনার বলেন, লাগেজে করে বোম নিয়ে স্টেশনে প্রবেশ করা হয়। কোনো ব্যক্তির যদি ইচ্ছা থাকে যে তিনি আত্মঘাতী হামলা চালাবেন তাহলে সেটা থামানো অনেক কঠিন।

কর্মকর্তরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরএস

Link copied!