ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ০৫:৪৬ পিএম

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, শুধুমাত্র গত মাসেই এ দুই দেশের যুদ্ধে ২৫ হাজার সেনার মৃত্যু হয়েছে।

এ মুহূর্তে এ রক্তস্রোত বন্ধ চান জানিয়ে ট্রাম্প বলেন, "আমি চাই হত্যাযজ্ঞ বন্ধ হোক। সর্বশেষ, গতমাসে ২৫ হাজার সেনা মারা গেছে। আমি দেখতে চাই এই হত্যা বন্ধ হয়েছে। এ লক্ষ্যে আমরা কঠোর কাজ করছি।"

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলতে থাকলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, "এমন কিছু তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে। আমি অন্যদিনও বলেছি, আমি বলেছি সবাই এ ধরনের খেলা খেলে যাচ্ছে। এতে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে। আমরা চাই না এমনটি হোক।"

ইএইচ

Link copied!