ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফোনে ব্লক করায় প্রেমিকের বুকে ছুরি মেরে হত্যা, প্রেমিকা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৩:১৯ পিএম

ফোনে ব্লক করায় প্রেমিকের বুকে ছুরি মেরে হত্যা, প্রেমিকা গ্রেপ্তার

মোবাইল ফোনে কল ও মেসেজে ব্লক করে দেওয়াকে কেন্দ্র করে প্রেমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মঙ্গলবার বিকেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। 

নিহত যুবকের নাম কামতা প্রসাদ সূর্যবংশী কমা যার বয়স ২৫ বছর। তিনি একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কর্মরত ছিলেন।

পুলিশ জানায় কমা প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে অভিযুক্ত রোশনি সূর্যবংশীর সঙ্গে কামতার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে গত কয়েক দিন ধরে তাঁদের এই সম্পর্কে টানাপোড়েন চলছিল। এরই মধ্যে কামতা হঠাৎ করে রোশনির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং তাঁর ফোন নম্বর ও মেসেজ ব্লক করে দেন।

কামতা অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কমা এমন সন্দেহ থেকে ক্ষুব্ধ হয়ে রোশনি একটি ছুরি নিয়ে তাঁর বাসায় যান। ঘটনার সময় কামতা দরজা খুললে রোশনি তাঁর মোবাইল ফোনটি দেখতে চান। কিন্তু কামতা ফোন দিতে অস্বীকার করলে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যেই রোশনি কামতার বুকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে।

চিৎকার শুনে কামতার রুমমেট এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথেই তাঁর মৃত্যু হয়। বিলাসপুর পুলিশের কর্মকর্তা সুম্মত সাহু জানান কমা অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন কমা অভিযুক্ত নারী ছুরি নিয়ে ভুক্তভোগীর ঘরে প্রবেশ করেন এবং ফোন দাবি করেন। ধস্তাধস্তির একপর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে কমা নিহত কামতা প্রসাদ সূর্যবংশী ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতা ও জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাতিজা। এই রাজনৈতিক সংযোগের কারণে বিষয়টি স্থানীয়ভাবে বেশ আলোচনার সৃষ্টি করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তরুণী দাবি করেছেন কমা তিনি কেবল ভয় দেখানোর উদ্দেশ্যেই ছুরিটি সঙ্গে নিয়েছিলেন কমা হত্যা করার ইচ্ছা ছিল না।

তবে ঘটনার প্রকৃত উদ্দেশ্য কমা সম্পর্কের জটিলতা এবং হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা পূর্ণ ঘটনাপ্রবাহ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে বিলাসপুর পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেএইচআর

Link copied!