ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আবারও ইসরায়েলজুড়ে সাইরেনের শব্দ, তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৬:৪৭ পিএম

আবারও ইসরায়েলজুড়ে সাইরেনের শব্দ, তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ

ইসরায়েলের দিকে আরও একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামলার মুখে ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার বার্তা দিয়েছে।

টেলিগ্রামে দেয়া সে বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি মোকাবিলায় কাজ করছে এবং বিপদ দূর করতে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে।’

বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নিশ্ছিদ্র নয়, তাই সাধারণ মানুষকে অবশ্যই হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা মেনে চলতে হবে। জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’

এদিকে ইসরায়েলের অন্যতম জনবহুল শহর তেল আবিবে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এ ছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে একটি ৯ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে শার্পনেলের আঘাতে একজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাজেন ডেভিড আদম।

এএন

Link copied!