ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরান ইস্যুতে জরুরি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দক্ষিণ কোরিয়ার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৫, ২০২৬, ১১:৫৫ এএম

ইরান ইস্যুতে জরুরি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক তেল সরবরাহে সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কায় জরুরি অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। এ পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট লি জায় মিউং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট লি বলেন, ইরানকে ঘিরে সংঘাত দীর্ঘায়িত হলে দীর্ঘমেয়াদে তেলের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। এরই মধ্যে এ আশঙ্কার প্রভাব দেশটির শেয়ারবাজারে পড়তে শুরু করেছে।

সংকটময় এই সময়ে প্রেসিডেন্ট লি বিদেশ সফরে ছিলেন। গতকাল দেশে ফিরে তিনি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান।

তিনি শেয়ারবাজার ও কোরিয়ান উনের স্থিতিশীলতা রক্ষায় প্রায় ৬৯ বিলিয়ন ডলারের জরুরি বাজার স্থিতিশীলতা তহবিল সক্রিয় করার নির্দেশ দিয়েছেন। প্রয়োজন অনুযায়ী এই তহবিল থেকে বাজারে সহায়তা দেওয়া হবে।

এছাড়া জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে তেল আমদানির উৎস দ্রুত বহুমুখীকরণের নির্দেশ দেন প্রেসিডেন্ট। তবে বিশেষজ্ঞরা বলছেন, একই সময়ে অনেক দেশ বিকল্প জ্বালানি উৎসের খোঁজে থাকায় এই উদ্যোগ বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

পরিস্থিতির কারণে সমুদ্রপথে পণ্য পরিবহনের খরচ বাড়ার আশঙ্কা রয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট লি বলেন, এ অঞ্চলে পরিচালিত দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানিগুলোর জন্য দ্রুত আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে।

এএন

Link copied!