ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল তেল আবিব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৬, ২০২৬, ০৪:২৪ পিএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল তেল আবিব

ইরানের ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল আবিবসহ বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে এই হামলা চালানো হয় বলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নিশ্চিত করেছে। 

তারা জানায়, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ২১তম ধাপের অংশ হিসেবে তেল আবিব লক্ষ্য করে তাদের শক্তিশালী ‘খেইবার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

শুক্রবার সকালে ইরান থেকে আসা এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সৃষ্ট প্রচণ্ড শব্দে তেল আবিব ও এর পার্শ্ববর্তী এলাকাগুলো প্রকম্পিত হয়ে ওঠে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করতে সক্ষম হলেও কিছু ধ্বংসাবশেষ লোকালয়ে আছড়ে পড়েছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, মধ্য ইসরায়েলের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, তবে এতে এখন পর্যন্ত কেউ আহত হওয়ার তথ্য নেই। তেল আবিবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের অংশ সরাসরি আঘাত করলে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এছাড়া শহরের অন্য একটি এলাকায় ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগলে দমকল বাহিনী তা নিয়ন্ত্রণে কাজ করে।

এই ক্ষেপণাস্ত্র হামলার পর পুরো অঞ্চলে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!