ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ১২:২১ পিএম

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’-এর অধীনে এই বিশাল অঙ্কের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। প্রকল্পটি মার্কিন ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস সরাসরি পরিচালনা করে থাকে।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়, আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ আইআরজিসির সংশ্লিষ্ট এই জ্যেষ্ঠ নেতারা বিশ্বজুড়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন এবং তা বাস্তবায়নে নেতৃত্ব দিয়ে আসছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন স্বার্থবিরোধী কর্মকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ এনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে মোজতবা খামেনিসহ কয়েকজন নেতার ছবি প্রকাশ করে বলা হয়, আইআরজিসির গুরুত্বপূর্ণ নেতাদের অবস্থান বা তাদের বিষয়ে কার্যকর তথ্য দিতে পারলে তথ্যদানকারীকে আর্থিক পুরস্কারের পাশাপাশি বিশেষ পুনর্বাসনের সুযোগ দেওয়া হতে পারে।

বিশ্লেষকদের মতে, ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর এমন সরাসরি পুরস্কার ঘোষণা দুই দেশের চলমান উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেল। সূত্র: এনডিটিভি

জেএইচআর

Link copied!