ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১, ২০২৬, ১০:৫৭ এএম

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, ভয়াবহ আগুন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতি কর্তৃপক্ষের দাবি, এই হামলার পেছনে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে। হামলার পর বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিমানবন্দরের জ্বালানি ট্যাংক লক্ষ্য করে চালানো এই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে বলা হয়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং জরুরি সেবা দল তা নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে একই দিনে বাহরাইনেও অনুরূপ ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে কাজ করছে জরুরি সেবা বিভাগ।

কুয়েতের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি জানান, বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এতে জ্বালানি সংরক্ষণ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও প্রাণহানির ঘটনা ঘটেনি।

চলমান সংঘাতের প্রেক্ষাপটে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বারবার হামলার শিকার হচ্ছে। ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ড্রোন হামলায় পূর্বেও বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাত্রী টার্মিনালেও আঘাত লেগেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, ততই আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে। প্রতিদিনের মতো সতর্ক সংকেত ও হামলার ঘটনায় কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে এবং পরিস্থিতি ক্রমেই আরও জটিল আকার ধারণ করছে।

এএন

Link copied!