ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গুপ্তচরবৃত্তির অভিযোগে নিজেদের ৪ সেনাকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ১২:৩৭ পিএম

গুপ্তচরবৃত্তির অভিযোগে নিজেদের ৪ সেনাকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সংবেদনশীল স্থাপনার ছবি তোলার অভিযোগে নিজেদের চার সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু।

ইসরায়েলি টিভি চ্যানেল ১৫-এর খবরে বলা হয়েছে, গ্রেপ্তার এই চার সেনা নিয়মিত যুদ্ধ ইউনিটে কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন সময়েও ইরানের পক্ষে দলবদ্ধভাবে গুপ্তচরবৃত্তির সাথে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। এটিকে ‘নতুন ও উদ্বেগজনক গুপ্তচরবৃত্তির ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

খবরে আরো বলা হয়, অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে আইনজীবীর সাথে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি এবং চারজনেরই আটকাদেশ বাড়ানো হয়েছে।

এ ছাড়া অভিযোগ রয়েছে, ইরানের গোয়েন্দা সংস্থা তাদের বিভিন্ন দায়িত্ব দিয়েছিল, যার মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি তোলাও ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় অনুপ্রবেশের বাড়তে থাকা প্রচেষ্টার ইঙ্গিত দেয়। সাম্প্রতিক সময়ে ইরানের পক্ষ থেকে গুপ্তচরবৃত্তির হুমকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও সতর্ক করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে।

এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। পাশাপাশি, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে তেহরান।

সূত্র: আনাদোলু

এএন

Link copied!