ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যে সংঘাত

অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা বিশ্বব্যাংক প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০২:১৭ পিএম

অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা বিশ্বব্যাংক প্রধানের
সংগৃহীত ছবি

বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকির ইঙ্গিত দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কেবল আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতিকেও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কবার্তা দেন।

অজয় বাঙ্গা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর হলেও অর্থনৈতিক চাপ পুরোপুরি কমবে না। আর যদি এই যুদ্ধবিরতি ভেঙে যায় এবং সংঘাত আরও দীর্ঘায়িত হয়, তাহলে বৈশ্বিক অর্থনীতির ক্ষতি বহুগুণ বেড়ে যাবে।

বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি বজায় থাকলেও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.৩ থেকে ০.৪ শতাংশ পর্যন্ত কমতে পারে। কিন্তু পরিস্থিতি খারাপ হলে এই পতন প্রায় ১ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।

মূল্যস্ফীতির ক্ষেত্রেও উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। তুলনামূলক স্থিতিশীল পরিস্থিতিতেও বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ২০০ থেকে ৩০০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়তে পারে। আর সংঘাত তীব্র হলে এটি প্রায় ০.৯ শতাংশ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

বিশেষ করে উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে বলে মনে করছে বিশ্বব্যাংক। ২০২৬ সালের জন্য এসব দেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৩.৬৫ শতাংশ করা হয়েছে, যা আগে ছিল ৪ শতাংশ। সংঘাত দীর্ঘস্থায়ী হলে এই হার আরও কমে ২.৬ শতাংশে নেমে আসতে পারে।

একইসঙ্গে এসব দেশে মূল্যস্ফীতির চাপও বাড়বে। ২০২৬ সালে এটি ৪.৯ শতাংশে পৌঁছাতে পারে, যেখানে আগে পূর্বাভাস ছিল ৩ শতাংশ। আর পরিস্থিতি আরও খারাপ হলে তা ৬.৭ শতাংশ পর্যন্ত উঠতে পারে।

বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন এবং বিনিয়োগে অনিশ্চয়তা বৈশ্বিক অর্থনীতি এক জটিল সংকটমুখী পরিস্থিতির দিকে এগোচ্ছে।

এএন

Link copied!