ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যুদ্ধের ছায়া পেরিয়ে সংলাপের টেবিলে ফেরার চেষ্টা যুক্তরাষ্ট্র-ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৬, ১০:০৮ এএম

যুদ্ধের ছায়া পেরিয়ে সংলাপের টেবিলে ফেরার চেষ্টা যুক্তরাষ্ট্র-ইরানের

দীর্ঘ উত্তেজনা আর রক্তক্ষয়ী সংঘাতের পর এবার আবারও কূটনৈতিক পথেই সমাধান খুঁজতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইরান। ১৪ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই দুই দেশ ফের সরাসরি আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফার আলোচনার সম্ভাব্য ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ইসলামাবাদকে। এর আগে ১১ এপ্রিল সেখানে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ না হলেও কূটনৈতিক যোগাযোগের পথ খোলা রাখতে উভয় পক্ষই আগ্রহী।

এ বিষয়ে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকা পাকিস্তান জানিয়েছে, তারা নিয়মিত দুই দেশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে এবং সংলাপের মাধ্যমে মতপার্থক্য কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

দুই দেশের মধ্যে বিরোধের মূল কেন্দ্রবিন্দু দীর্ঘদিনের ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন। গত ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটন-এর মধ্যে টানা ২১ দিনের আলোচনা হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি।

সংলাপ ব্যর্থ হওয়ার পরপরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে, আর একই সময়ে ইসরায়েল চালায় ‘অপারেশন রোয়ারিং লায়ন’। সংঘাতের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই যুদ্ধের ৩৯তম দিনে, ৭ এপ্রিল দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সেই ধারাবাহিকতায় ১১ এপ্রিল ইসলামাবাদে ফের সংলাপ হলেও ২১ ঘণ্টার বৈঠক শেষ হয় কোনো চুক্তি ছাড়াই।

তবে সবকিছু সত্ত্বেও, শেষ মুহূর্তে হলেও আবার আলোচনায় বসার আগ্রহ দেখানোকে ইতিবাচক সংকেত হিসেবেই দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। কারণ, যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসতে সংলাপই এখন একমাত্র ভরসা।

এএন

Link copied!