ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সব প্রচেষ্টা ব্যর্থ হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ০৫:০৬ পিএম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সব প্রচেষ্টা ব্যর্থ হবে

ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের জনগণ এ ধরনের পদক্ষেপ কখনো মেনে নেবে না বলেও সতর্ক করেছেন তিনি।

বুধবার তেহরানে জরুরি পরিষেবা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান এই কথা বলেন। খবর বিবিসির।

ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান ‘যুদ্ধ বা অস্থিতিশীলতা নয়’, বরং সব সময়ই ‘গঠনমূলক আলোচনা’র পক্ষে।

পেজেশকিয়ানের এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, চলতি সপ্তাহেই পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে।

অন্যদিকে, এবিসি নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে বলেন, আমি যুদ্ধবিরতি বাড়ানোর কথা ভাবছি না, এটাকে প্রয়োজনীয়ও মনে করি না। সামনে দুইটি অসাধারণ দিন আসছে, আপনারা দেখবেন।

তিনি আরও বলেন, একটি চুক্তি হলে ইরান পুনর্গঠনের সুযোগ পাবে এবং দেশটির ব্যবস্থার ভেতরে পরিবর্তন আসবে বলেও দাবি করেন। যাই হোক না কেন, আমরা চরমপন্থীদের সরিয়ে দিয়েছি। আলোচনা চললেও যুদ্ধ এখন ‘শেষের পথে’।

এর আগে গত শনি ও রোববার পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। কিন্তু সেখানে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুপক্ষ। সমঝোতায় পৌঁছাতে না পারার জন্য পরস্পরকে দায়ী করে যুক্তরাষ্ট্র ও ইরান।

এম জি

Link copied!