ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ১০:২৭ এএম

এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’

দীর্ঘ প্রতীক্ষার পর হরমুজ প্রণালি দিয়ে যাত্রা শুরু করলেও আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’।

শুক্রবার রাতে ইরানি নৌবাহিনীর নির্দেশে জাহাজটির অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়। এর ফলে ৩১ জন নাবিকসহ জাহাজটির ওমান সাগরে প্রবেশের প্রচেষ্টা আবারও ব্যর্থ হলো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ইরান সরকার হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার ঘোষণা দিলে রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দর থেকে ফুজাইরার উদ্দেশে রওনা দেয় বাংলার জয়যাত্রা। রাত ১১টা ৫০ মিনিটের দিকে জাহাজটি প্রণালিতে প্রবেশ করলেও এর কিছুক্ষণ পরই বাধার সৃষ্টি হয়।

রাত সাড়ে ১২টার দিকে ইরানি নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে বাংলার জয়যাত্রাসহ অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয় এবং জানায় যে, আইআরজিসির (ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী) বিশেষ অনুমতি ছাড়া কেউ এই জলপথ অতিক্রম করতে পারবে না।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি জানান, ইরান প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার পর কোনো নেতিবাচক বার্তা না আসায় তাঁরা মনে করেছিলেন জাহাজ চলাচলে আর কোনো বাধা নেই। বাংলার জয়যাত্রার সাথে প্রায় ৪০টি বাণিজ্যিক জাহাজ একই পথে যাত্রা শুরু করেছিল। বর্তমান গতি বজায় থাকলে আজ শনিবার ভোররাত ৩টার মধ্যে জাহাজটি ওমান সাগরে পৌঁছে যাওয়ার কথা ছিল।

উল্লেখ্য, ইরান ও পশ্চিমাদের মধ্যকার উত্তেজনার জেরে গত ৪০ দিন ধরে নাবিকসহ আটকে আছে বাংলার জয়যাত্রা। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর ১০ এপ্রিল প্রথমবার প্রণালি পার হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে জাহাজটি শারজাহ বন্দরে ফিরে গিয়েছিল।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় পুনরায় যাত্রা শুরু করলেও দ্বিতীয়বারের মতো এটি বাধার মুখে পড়ল। বর্তমানে জাহাজটি ওমান সাগরের প্রবেশমুখে অনির্দিষ্টকালের জন্য অপেক্ষমাণ রয়েছে।

জেএইচআর

Link copied!