ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
কমলা হ্যারিস

নেতানিয়াহুর প্রভাবে সংঘাতে জড়িয়েছে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৯, ২০২৬, ০৪:৪২ পিএম

নেতানিয়াহুর প্রভাবে সংঘাতে জড়িয়েছে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন।

শনিবার মিশিগান অঙ্গরাজ্যে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হ্যারিস বলেন, আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একটি যুদ্ধে নিয়ে গেছেন, এবং এতে নেতানিয়াহুর প্রভাব ছিল।

তিনি আরও দাবি করেন, এই সংঘাত আমেরিকান জনগণের ইচ্ছার প্রতিফলন নয় এবং এর ফলে মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়েছে।

এ বিষয়ে ট্রাম্প এখনো সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে এর আগে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলকে ‘মহান মিত্র’ হিসেবে উল্লেখ করেন। সেখানে তিনি লিখেছিলেন, কঠিন সময়ে ইসরায়েল নিজেদের বিশ্বস্ততা প্রমাণ করেছে এবং দেশটি সাহসী, দৃঢ় ও কৌশলী। যারা লড়াই করতে এবং জিততে জানে।

উল্লেখ্য, জো বাইডেন প্রশাসনের সময় কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন।

গত বছরের অক্টোবরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিস জানান, তিনি রাজনীতি থেকে সরে যাননি এবং ভবিষ্যতে আবারও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা বিবেচনা করছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, একদিন যুক্তরাষ্ট্রে নারী প্রেসিডেন্ট নির্বাচিত হবে।

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৮ সালে। হ্যারিস জানিয়েছেন, সে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

সূত্র: ফার্স্ট পোস্ট

এম জি

Link copied!