ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনা, আজ রাতে পাকিস্তানে যেতে পারে ইরানের প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৬, ০৮:৩৬ পিএম

দ্বিতীয় দফার বৈঠকের সম্ভাবনা, আজ রাতে পাকিস্তানে যেতে পারে ইরানের প্রতিনিধিদল

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে দ্বিতীয় দফায় আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। এই লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।

সফরের আগে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে বিস্তারিত আলোচনা করেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় করেছেন। 

ইসহাক দার নিরবচ্ছিন্ন আলোচনার ওপর গুরুত্বারোপ করেন এবং আরাঘচি মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। এছাড়া ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে, আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও ফোনালাপ করেছেন।

এর আগে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি ইসলামাবাদে দুই দেশের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠক হলেও কোনো সুনির্দিষ্ট সমঝোতা ছাড়াই তা শেষ হয়েছিল। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী ও ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। 

ইরান বারবার শর্ত দিয়ে আসছে যে, নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা আলোচনায় বসবে না। তবে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও ট্রাম্প ‘অনির্দিষ্টকালের জন্য’ যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন।

পাকিস্তান সরকার এই বৈঠক সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও আগামী কয়েক দিনের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন। 

এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং পাকিস্তানে নিযুক্ত মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স ন্যাটালি বেকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। কূটনৈতিক মহলের ধারণা, আজ রাতে ইরানি প্রতিনিধি দলের পৌঁছানোর মধ্য দিয়ে আলোচনার নতুন দ্বার উন্মোচিত হতে পারে।

জেএইচআর

Link copied!