ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২, ২০২৬, ০৭:৫৫ এএম

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ১২

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এসব হামলা থামছে না বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নাবাতিয়েহ জেলার হাব্বুশ এলাকায় চালানো এক হামলায় ৮ জন প্রাণ হারান এবং আহত হন আরও অন্তত ৮ জন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

হামলার পর স্থানীয় উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে হতাহতদের উদ্ধারের কাজ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমান হামলার তীব্রতায় পুরো আবাসিক এলাকা বিধ্বস্ত হয়ে গেছে; বহু ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে মাটির সঙ্গে মিশে গেছে।

এদিন টায়ার ও নাবাতিয়েহর আশপাশের আরও কয়েকটি এলাকাতেও হামলার ঘটনা ঘটে। এসব হামলায় অন্তত আরও ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে বসতবাড়ি, একটি কনভেন্ট এবং একটি স্কুল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, হামলার আগে হাব্বুশ এলাকার বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। তবে আগের দিন একই স্থানে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়েছিল।

সূত্র : আলজাজিরা

এএন

Link copied!