ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোট গণনা শেষ না হতেই বিজেপির মিষ্টিমুখ ও উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৪, ২০২৬, ০৩:০৬ পিএম

ভোট গণনা শেষ না হতেই বিজেপির মিষ্টিমুখ ও উচ্ছ্বাস

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। দুপুর পর্যন্ত প্রাথমিক ফলাফলে আসন সংখ্যায় এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। একই সঙ্গে দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।

প্রাথমিক এই ফলাফলে দল এগিয়ে থাকার খবরে কলকাতায় বিজেপির রাজ্য কার্যালয়ের সামনে শুরু হয় উচ্ছ্বাস। কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় আনন্দঘন পরিবেশ। বার্তা সংস্থা এএনআই প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা একে অপরকে রঙ মাখিয়ে দিচ্ছেন এবং মিষ্টিমুখ করাচ্ছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন ২৯৪টি। এর মধ্যে একটি আসনে পুনঃভোটের সিদ্ধান্ত থাকায় ২৯৩টি আসনের ফল প্রকাশ করা হচ্ছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন।

দুপুর পর্যন্ত গণনায় বিজেপি ১৮৩টি আসনে এবং তৃণমূল কংগ্রেস ১০২টি আসনে এগিয়ে আছে বলে জানা গেছে। অন্যদিকে সিপিআই (এম), বিজিপিএম এবং এআইএসএফ একটি করে আসনে এগিয়ে রয়েছে। তবে কংগ্রেস এখনো কোনো আসনে এগিয়ে নেই।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে, এরপর ইভিএমের ভোট গণনা চলমান রয়েছে।

এদিকে প্রাথমিক ফলাফলে বিজেপি এগিয়ে থাকলেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রার্থী ও গণনা এজেন্টদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন, গণনা এখনো অনেক বাকি, জয় আমাদেরই হবে।”

তিনি আরও বলেন, প্রার্থীরা যেন গণনাকেন্দ্র না ছাড়েন এবং শেষ পর্যন্ত ভোট গণনা পর্যবেক্ষণ করেন।

এএন

Link copied!