ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পশ্চিমবঙ্গে পালাবদল, তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৪, ২০২৬, ১০:৫১ পিএম

পশ্চিমবঙ্গে পালাবদল, তৃণমূলকে হারিয়ে ক্ষমতায় বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা গেছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সর্বশেষ বেসরকারি ফলাফল অনুযায়ী, বিজেপি ১৮২টি আসনে জয়লাভ করে রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে পরিচালিত এই নির্বাচনী প্রচারণায় বড় জয় পেল গেরুয়া শিবির। ২৯৪ আসনের বিধানসভায় এককভাবে ১৮২টি আসনে জয় নিশ্চিত করার মাধ্যমে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার অতিক্রম করেছে দলটি। এর মাধ্যমে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি এককভাবে ক্ষমতায় বসতে যাচ্ছে।

ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। অভিযোগ উঠেছে, বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা হামলার শিকার হচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে সংঘাত যেন ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য রাজধানী কলকাতায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের বিশেষ টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজেপি শিবিরের এই বড় জয়ের পর রাজ্যজুড়ে উৎসবের আমেজ চললেও সাধারণ মানুষের মধ্যে শান্তি বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!