ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিচ্ছে চীন, ভারতের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৭, ২০২৬, ০১:৫১ পিএম

পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দিচ্ছে চীন, ভারতের উদ্বেগ

চীন তাদের অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান জে-৩৫এই পাকিস্তানের কাছে সরবরাহ করতে যাচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ খবরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে, বিশেষ করে ভারতের প্রতিরক্ষা মহলে উদ্বেগ বাড়ছে।

চীনের সরকারি ও গণমাধ্যম সূত্রের বরাতে জানা গেছে, সম্প্রতি জে-৩৫এই যুদ্ধবিমান চীনা সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বছর প্যারিস এয়ার শোতে এই বিমানের প্রদর্শনী হয়েছিল এবং তখনই এর ভবিষ্যৎ ব্যবহার ও রপ্তানি সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়।

জে-৩৫ সিরিজ চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান প্রকল্প, যেখানে জে-২০ এর পর এই সিরিজকে অন্যতম উন্নত প্রযুক্তির বিমান হিসেবে ধরা হয়। জে-৩৫এই মডেলকে আধুনিক রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা সম্পন্ন স্টেলথ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে বলে দাবি করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, এই যুদ্ধবিমানে উন্নত ইনফ্রারেড শনাক্তকরণ ব্যবস্থা রয়েছে, যা যুদ্ধক্ষেত্রে লক্ষ্য শনাক্তকরণ ও প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। এটি মূলত চীনের নৌবাহিনীর জন্য ব্যবহৃত হলেও এখন বিমানবাহিনীর জন্যও এই সিরিজের উন্নত সংস্করণ যুক্ত করা হয়েছে।

চীন আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে এবং যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের প্রতিদ্বন্দ্বিতা করতে জে-৩৫ সিরিজ তৈরি করেছে। তুলনামূলকভাবে কম খরচে উন্নত প্রযুক্তি দেওয়ার দাবি করে চীন এই বিমানকে বিশ্ববাজারে তুলে ধরছে।

এছাড়া চীনের দাবি অনুযায়ী, ইতোমধ্যে কয়েকটি দেশ এই সিরিজের যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখিয়েছে। পাকিস্তানও বহুদিন ধরেই এই ধরনের উন্নত যুদ্ধবিমান সংগ্রহে আগ্রহ প্রকাশ করে আসছিল। এবার তাদের কাছে এই জে-৩৫এই সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এম জি

Link copied!