ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

প্রবীণের পায়ে প্রণাম নরেন্দ্র মোদির, কী তার পরিচয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৯, ২০২৬, ০৪:৪৫ পিএম

প্রবীণের পায়ে প্রণাম নরেন্দ্র মোদির, কী তার পরিচয়

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম শপথ গ্রহণের দিন কলকাতায় এক বিশেষ ও আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের প্রবীণ নেতা ৯৮ বছর বয়সী মাখনলাল সরকার।

দল গঠনের শুরুর দিন থেকেই বাংলায় সংগঠন বিস্তারের কাজে নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা এই প্রবীণ নেতাকে দেখামাত্র তাঁর দিকে এগিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি প্রথমে তাঁকে আলিঙ্গন করেন এবং পরে শ্রদ্ধাভরে তাঁর পায়ের কাছে নত হন। এই মুহূর্তটি অনুষ্ঠানের অন্যতম আলোচিত দৃশ্যে পরিণত হয়।

শিলিগুড়ির এই প্রবীণ নেতার প্রতি শ্রদ্ধা জানানো সেই দৃশ্য চারপাশে উপস্থিত মানুষের মনোযোগ কেড়ে নেয়।

পরে এক্সে (পূর্বতন টুইটার) একটি বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকারের শপথ গ্রহণের এই ঐতিহাসিক দিনে তিনি ড. শ্যামাপ্রসাদ মুখার্জির কথা স্মরণ করেন এবং জাতি ও বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রতি তাঁর অবদানের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, মুখার্জির স্বপ্ন পূরণে সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে।

মাখনলাল সরকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কলকাতার শপথ অনুষ্ঠানে তাঁর সঙ্গে সাক্ষাতের সুযোগ পাওয়া তাঁর জন্য সৌভাগ্যের বিষয়। তিনি জানান, এই প্রবীণ নেতা একজন নিবেদিতপ্রাণ জাতীয়তাবাদী হিসেবে ড. মুখার্জির সঙ্গে কাজ করেছেন এবং তাঁর সফরসঙ্গী হিসেবে জম্মু ও কাশ্মীরে গিয়ে গ্রেপ্তার পর্যন্ত হয়েছিলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, মাখনলাল সরকার সারা জীবন বিজেপির জন্য উৎসর্গ করেছেন এবং বাংলায় দলের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি যোগ করেন, দলের মধ্যে এমন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বদের উপস্থিতি তাঁদের জন্য গর্বের বিষয়, যারা মানুষের মধ্যে কাজ করে সংগঠনকে শক্তিশালী করেছেন।

এম জি

Link copied!