ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাতারে ঈদুল আজহার তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১২, ২০২৬, ০৮:২৫ পিএম

কাতারে ঈদুল আজহার তারিখ ঘোষণা

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে কাতার। দেশটির হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সির বরাতে খালিজ টাইমস এই তথ্য জানায়। 

কাতার ক্যালেন্ডার হাউসের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল-আনসারি উল্লেখ করেন, কাতার কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হবে আগামী ১৮ মে (সোমবার)।

ড. ফয়সাল আল-আনসারি জানান, দোহা সময় শনিবার রাত ১১টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। তবে শনিবার সূর্যাস্তের সময় পর্যন্ত নতুন চাঁদের জন্ম প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় কাতারসহ অন্যান্য আরব ও ইসলামি দেশের আকাশে ওইদিন চাঁদ দেখা যাবে না। এই গাণিতিক হিসাবের ভিত্তিতেই ১৮ মে থেকে জিলহজ মাস গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে অর্থাৎ ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।

কাতার ক্যালেন্ডার হাউসের তথ্যমতে, ইসলামি মাসের শুরু ও শেষ সাধারণত চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে আবর্তনের ওপর নির্ভর করে। অন্যদিকে গ্রেগরিয়ান বা ইংরেজি মাস নির্ধারিত হয় সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের মাধ্যমে। আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের মাধ্যমেই কাতার আগাম এই তারিখ নির্ধারণ করেছে।

জেএইচআর

Link copied!