ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাকিস্তানে ১৯ লাখ রুপির ২৫টি কোরবানির ছাগল চুরি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৯:৩৮ পিএম

পাকিস্তানে ১৯ লাখ রুপির ২৫টি কোরবানির ছাগল চুরি

ঈদুল আজহাকে সামনে রেখে পাকিস্তানের করাচিতে বিক্রির জন্য আনা ২৫টি কোরবানির ছাগল চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। 

সোমবার দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চুরি হওয়া ছাগলগুলোর বাজারমূল্য প্রায় ১৯ লাখ রুপি বলে দাবি করেছেন এর মালিক।

করাচির গুলিস্তান-ই-জওহর এলাকার ব্লক-৮ এ গত শুক্রবার গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। আসন্ন ঈদ উপলক্ষে বিক্রির জন্য একটি খালি প্লটে ছাগলগুলো বেঁধে রাখা হয়েছিল। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গভীর রাতে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি মোটরসাইকেল ও একটি গাড়ি নিয়ে সেখানে আসে। এরপর তারা দ্রুত ছাগলগুলো একটি মিনি ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়।

ছাগলগুলোর মালিক মোহাম্মদ ওসামা খান জানান, ঈদ উপলক্ষে পশুগুলো করাচিতে আনা হয়েছিল। চোরেরা তার প্রায় ১৯ লাখ রুপির বেশি মূল্যের সম্পদ নিয়ে গেছে। এই ঘটনায় তিনি স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

করাচি পুলিশ জানিয়েছে, চুরির ঘটনার ভিডিও ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও হারানো ছাগলগুলো উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ঈদকে সামনে রেখে পশু বাজারে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

জেএইচআর

Link copied!