ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৭:৫০ এএম

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ৮ সেনা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন সেনাসদস্য নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে দেশটির নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান।

বৃহস্পতিবার বাজাউর জেলায় সেনাসদস্যদের একটি সমাবেশকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে। আফগানিস্তান সীমান্তঘেঁষা উপজাতীয় এলাকা বাজাউর দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার জন্য পরিচিত।

প্রতিবেদনে বলা হয়, আত্মঘাতী হামলাকারী সেনাসদস্যদের ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই অন্তত আটজন নিহত হন।

হামলার পর তেহরিক-ই-তালেবান পাকিস্তান এক বিবৃতিতে এর দায় স্বীকার করে।

তবে এ ঘটনার পর এলাকায় কোনো নিরাপত্তা অভিযান চালানো হয়েছে কি না, সে বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

এম জি

Link copied!