ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৭, ২০২৬, ১০:০০ পিএম

সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। একই সঙ্গে ২৬ মে (মঙ্গলবার) আরাফাত দিবস পালিত হবে, যা ৯ জিলহজ হিসেবে পরিচিত।

রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, দেশটির আকাশে রোববার সন্ধ্যায় ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে। চাঁদ দেখার পরই আনুষ্ঠানিকভাবে নতুন মাস শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়।

পোস্টে আরও বলা হয়, চাঁদ দেখা যাওয়ায় আজ রাত থেকেই পবিত্র জিলহজ মাসের গণনা শুরু হয়েছে। এই মাসের ১০ম দিন অর্থাৎ ২৭ মে (বুধবার) বিশ্ব মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

ইসলামি শরিয়াহ অনুযায়ী, জিলহজ মাসের ৯ তারিখে আরাফাতের ময়দানে হজযাত্রীরা অবস্থান করেন, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত। এবার সে অনুযায়ী ২৬ মে আরাফাত দিবস পালিত হবে।

এদিকে বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোতেও স্থানীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হবে। তবে সৌদির ঘোষণা অনুযায়ী অনেক দেশেই একই তারিখে ঈদ উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধর্মীয় উৎসবকে ঘিরে ইতোমধ্যে সৌদি আরবে হজ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে।

এএন

Link copied!