ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টানা দরপতনের পর বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২১, ২০২৬, ০৯:৫১ এএম

টানা দরপতনের পর বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা দুই দিন দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও বৈশ্বিক সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগের জেরে নতুন করে বাড়তে শুরু করেছে জ্বালানিপণ্যের মূল্য।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ সেন্ট বেড়ে দাঁড়ায় ১০৫ দশমিক ৮৩ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও প্রায় ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ২৩ ডলারে পৌঁছায়।

বিশ্লেষকদের মতে, ইরান পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সম্ভাব্য সংঘাত বা যুদ্ধবিরতির অগ্রগতি না হওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ার তথ্য বাজারে নতুন চাপ সৃষ্টি করেছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। চূড়ান্ত সমঝোতা ছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নই আসে না বলেও স্পষ্ট করেন তিনি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এই বার্তা আন্তর্জাতিক বাজারে নতুন করে অনিশ্চয়তা বাড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ট্রাম্প আরও বলেন, প্রয়োজন হলে তিনি সিদ্ধান্ত নিতে আরও কয়েক দিন অপেক্ষা করতেও প্রস্তুত আছেন।

এএন

Link copied!