ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক 

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ২১, ২০২৬, ০১:১৬ পিএম

পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক 

পশ্চিমবঙ্গের সব স্কুলে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্তের এক সপ্তাহের মধ্যেই এবার রাজ্যের সব মাদ্রাসার জন্যও একই নির্দেশ জারি করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকালের সমাবেশে রাজ্যের প্রতিটি মাদ্রাসায় ভারতের জাতীয় গান ‘বন্দে মাতরম’ পরিবেশন করতে হবে।

মাদ্রাসা অধিদপ্তরের সাম্প্রতিক আদেশে জানানো হয়েছে, এই নিয়ম সরকারি অনুদানপ্রাপ্ত, অনুদানবিহীন এবং স্বীকৃত সব ধরনের মাদ্রাসার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক বিভাগের আওতাধীন সব প্রতিষ্ঠানকে নির্দেশনাটি মেনে চলতে বলা হয়েছে।

এর আগে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারীর সরকার রাজ্যের সব স্কুলে ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করে। স্কুল শিক্ষা বিভাগের সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর এবার একই নিয়ম মাদ্রাসাগুলোতেও চালু করা হলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, পূর্বের নির্দেশনা বাতিল করে স্কুল শিক্ষা বিভাগের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগে সকালের প্রার্থনাসভায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদের প্রতীক হিসেবে পরিচিত ‘বন্দে মাতরম’ গানটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই গানটি ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিসরে আলোচনা ও বিতর্কের বিষয় হয়ে আছে।

চলতি বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ঘিরেও ‘বন্দে মাতরম’ নতুন করে রাজনৈতিক আলোচনায় উঠে আসে। এর আগে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় এনডিএ সরকারকে ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ এর সমমর্যাদা দেওয়ার ঘোষণা দেয়। একই সঙ্গে সরকারি অনুষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীতের পাশাপাশি গানটির ছয়টি স্তবক গাওয়ার নির্দেশও দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকার এবার সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় রাজ্যের স্কুল ও মাদ্রাসাগুলোতে নতুন নির্দেশনা কার্যকর করল।

এম জি

Link copied!