ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৪:৩৬ পিএম

বিক্ষোভে রণক্ষেত্র দিল্লি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধ

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত ‘লং মার্চ টু পার্লামেন্ট’ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সোমবার (২০ জুলাই) আন্দোলনকারীরা পুলিশের জারি করা নিষেধাজ্ঞা ও ব্যারিকেড অমান্য করে সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানেগ্যাস ব্যবহার করে। এতে রাজধানীর বিভিন্ন এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।

মেডিকেলে ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ডাক দেয় সিজেপি। আন্দোলনের অংশ হিসেবে সোমবার সকাল থেকেই হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ সেন্ট্রাল দিল্লির যন্তর মন্তর এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পথে বসানো একাধিক নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। সংঘর্ষে কয়েকজন আন্দোলনকারী এবং পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় মধ্য দিল্লির কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা জোরদার করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও ককরোচ জনতা পার্টি তাদের সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় দলটি জানায়, বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিলেও আন্দোলনকারীদের ধৈর্য ও সংযম বজায় রাখতে হবে। শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনের মাধ্যমেই লক্ষ্য অর্জন সম্ভব বলেও বার্তায় উল্লেখ করা হয়।

এর আগে রোববার (১৯ জুলাই) দিল্লি পুলিশ এই পদযাত্রার অনুমতি বাতিল করে এবং পুরো এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে। এর ফলে পাঁচ বা তার বেশি ব্যক্তির যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়।

দিল্লি পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া রাজধানীর অন্য কোথাও মিছিল, শোভাযাত্রা বা বিক্ষোভ সমাবেশ করা যাবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। একই সঙ্গে দেশের নাগরিকদের আইন মেনে চলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ।

সূত্র: এনডিটিভি

এএন

Link copied!